বিজ্ঞাপন

যশোরে ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির সহায়তা সেল

যশোরের বিরামপুরে ধর্ষণের শিকার নয় বছরের এক শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির “নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল”।

দলের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর নির্দেশে সেলের সদস্যরা শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সেলের সদস্য নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামস ইমরান এবং জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৌলুদা পারভিন। তারা ভুক্তভোগী শিশুর বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

সেলের সদস্যরা জানান, ভুক্তভোগী যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবেন।

এদিকে শিশুটির বাবা-মা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বুধবার দুপুরে বিরামপুরের সাইকেল হাট এলাকায় ওই শিশু তার দুই ভাইয়ের সঙ্গে খেলা করছিল। এ সময় ড্রাইভার ফিরোজ তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠলেও কোতয়ালী মডেল থানা পুলিশের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ফটিকছড়িতে সাত তলার ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন