ইরান প্রস্তাব মেনে নিলে যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার এই চুক্তি না মানলে দেশটিতে আগের চেয়ে ভয়াবহ ও তীব্র বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, ইরান রাজি হলে ‘এপিক ফিউরি’ অভিযানের সমাপ্তি ঘটবে। তখন হরমুজ প্রণালিতে নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ট্রাম্প সতর্ক করে বলেন, ‘যদি তারা রাজি না হয়, তবে আবার বোমা হামলা শুরু হবে। আর দুঃখজনক হলেও সত্যি, এবারের হামলার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে।’
সূত্র: আল–জাজিরা।
বিজ্ঞাপন
পড়ুন : যুক্তরাষ্ট্র দেবে দুই হাজার কোটি ডলার, ইরান কী ছাড়বে ইউরেনিয়াম?


