দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বাংলাদেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ মে) থেকে এই তেল ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) জেটিতে খালাস কার্যক্রম শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ পৌঁছাতে পারেনি। এ অবস্থায় বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে চীনা জাহাজ ‘নিনেমিয়া’।
দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।
জাহাজটি থেকে তেল খালাসের জন্য আগেই ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছিল। প্রতিটি জাহাজ একেক ট্রিপে প্রায় ৪ হাজার টন পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহন করতে পারবে। সে হিসাবে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন ক্রুড অয়েল খালাস করা সম্ভব হবে।
পড়ুন: যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২ শতাংশ
আর/


