বিজ্ঞাপন

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ঘাঁটি স্থাপনের ঘোষণা

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানবাহিনীর ঘাঁটি ও ফ্লাইং একাডেমি স্থাপনের ঘোষণা দিয়েছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। আজ বৃহস্পতিবার এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এর আগে, বগুড়া প্রতিষ্ঠার প্রায় দেড়শ বছর পর পৌরসভা সিটি কর্পোরেশনের মর্যাদা পায় বগুড়া । এর মধ্য দিয়ে ১৩তম নগর সংস্থা হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়।

এদিকে ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয়েছিল। উত্তরাঞ্চলের পুরনো পৌরসভার মধ্যে এটি অন্যতম। এ পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড ছিল। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া পৌরসভার জনসংখ্যা প্রায় ৪ লাখ। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বগুড়া পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটারে উন্নীত করা হয়। তখন সংস্থাটি ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয়। সে সময় এ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে গত দুই দশকে তা আর আলোর মুখ দেখেনি।

বিগত সময়ে আওয়ামী লীগ সরকার রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে। কিন্তু বগুড়া দেশের সর্ববৃহৎ পৌরসভা হলেও তা পৌরসভা হিসেবেই থেকে যায়।

পড়ুন: যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২ শতাংশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন