গণমাধ্যম কমিশন ও গণমাধ্যমের স্বাধীনতা বিগত সরকারের সময়ে গালভরা বুলি ছিলো মাত্র। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে। স্বাধীন কমিশন গঠন করবে। সরকার মনে করে গণঅসন্তোষ জনগণ থেকে সরকারকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আমরা গণমাধ্যমের উন্নয়নে পারস্পরিক সম্পর্কযুক্ত নীতিমালা করতে চাই। ৭ মে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর উদ্দ্যেগে ও ৩ দিন ব্যাপি প্রদশর্নী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। এ সময় তিনি আরও বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধেও কাজ করা হবে। কিন্তু সরকার পুলিশের ভূমিকায় থাকবে না। বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শিল্প নিয়ে গবেষণা ও আধুনিকায়ন করার চিন্তা করা হচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, তথ্য বা ডেটা বিহীন কোন সংবাদকে তার মান সংবাদ মান দেয়া যায় না। তাই সঠিক তথ্য নির্ভর হওয়া দরকার। এ সময় গণমাধ্যম চলমান নানা সংকট সমাধানের আহবান করেন মন্ত্রী। শীঘ্রই তথ্য ও পরিসংখ্যান মাধ্যমে সার্ভে করে নতুন নীতিমালায় করা হবে বলেও জানান মন্ত্রী ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়াব সভাপতি গিয়াসউদ্দিন আল মামুন, সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল , এটকোর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী প্রমূখ। এছাড়াও ক্যাবল অপারেটস এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন:আখাউড়ায় যৌতুকের দাবিতে চুল কেটে নির্যাতন সেই স্বামী গ্রেপ্তার
দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |
ইমি/


