বিজ্ঞাপন

বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া

আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। বৃহস্পতিবার (৭ মে) সফরের চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ওয়ানডে ম্যাচই ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজ শেষ করেই তারা সরাসরি বাংলাদেশে পৌঁছাবে। অন্যদিকে, ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দলও।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীলঙ্কাকে টপকে অষ্টম স্থানে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন