বিজ্ঞাপন

দিনাজপুরে কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন অপর্ণা রায়

দিনাজপুরের ঐতিহাসিক ও চারশত বছরের পুরোনো কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকালে একদল পুণ্যার্থীকে সাথে নিয়ে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছান। কান্তজিউ মন্দিরে আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

​মন্দির পরিদর্শনকালে অপর্ণা রায় দাস দিনাজপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, চারশত বছরের পুরোনো এই কান্তজিউ মন্দিরকে ঘিরে পুরো দিনাজপুর জেলা সারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশে যারা ধর্মকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, তাদের দিনাজপুর থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

​পরিদর্শনের তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়, ​কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিত সিংসহ কান্তজিই মন্দির কমিটি, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি মন্দিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

পড়ুন: কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে যারা থাকবেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন