বিজ্ঞাপন

মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি আবির, সম্পাদক মিরাজ

পিরোজপুরের মঠবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের রফিকুজ্জামান আবির এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের নিজামুল কবির মিরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার( ৬ মে ২৬ ) ৫ টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে সংশ্লিষ্ট পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। তবে বাছাইয়ের শেষ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রফিকুজ্জামান আবির ও নিজামুল কবির মিরাজকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনিযুক্ত নেতৃবৃন্দ জানান, আগামী ১৫ মে প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হবে। ওই দিনই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হবে।

রফিকুজ্জামান আবির ও নিজামুল কবির মিরাজ মঠবাড়িয়া প্রেস ক্লাবের মর্যাদা রক্ষা এবং এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা প্রেস ক্লাবের সকল সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান।

এদিকে, ইত্তেফাক প্রতিনিধি আবির ও দেশ রূপান্তর প্রতিনিধি মিরাজ যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মঠবাড়িয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

পড়ুন:আখাউড়ায় যৌতুকের দাবিতে চুল কেটে নির্যাতন সেই স্বামী গ্রেপ্তার

দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন