বিজ্ঞাপন

দোহারে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম রুমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গ্রুপ পর্বের এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় অভাব নয়,সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ বিষয়ের উপর আলোচনা করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় এক পক্ষের বক্তারা বলেন, অভাব মানুষকে দুর্নীতির দিকে ঠেলে দেয়। মানুষ জন্মগত ভাবে দুর্নীতিবাজ হয় না। অভাব মানুষকে নষ্ট করে। অভাব বলতে শুধু দারিদ্রতার অভাব বোঝায় না। নৈতিকতা, মানসিকতার অভাবও বোঝায়। পরিবারকে বাঁচাতে তারা সীমাহীন দুর্নীতি করে থাকে। অন্য আর এক পক্ষ বলেন, লোভ একটি মানসিক রোগ। মানুষের প্রয়োজন যতটুকু মানুষ তার থেকে চায় সীমাহীন। মানুষ যত বেশি পায় তার থেকে বেশি চায়। অভাবই যদি দুর্নীতির প্রধান কারণ হয় তাহলে গরিব মানুষই হতো দুর্নীতির মূল চাবিকাঠি।
এ সময় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো.আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাম্মী আক্তার নাসরিন, দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি ডা. মহিউল মিল্লাত, সাবিনা ইয়াসমিন, সোহরাব উদ্দিন, নিগার সুলতানা সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিচারক হিসেবে ছিলেন, মো.ইদ্রিস আলী, মো.আব্দুল কুদ্দুস মিয়া, আব্দুল হালিম মিয়া, সুমাইয়া আক্তার ও শিক্ষার্থীবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় ১৬ টি স্কুলের শিক্ষাথীরা অংশগ্রহণ করে। পরে গ্রুপ পর্বে লির্বাটি ইন্টারন্যাশনাল স্কুল, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, কাটাখালী মেছের খান উচ্চ বিদ্যালয়, নারিশা উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, মেঘুলা মালিকান্দা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ সেমিফাইনালে উত্তির্ণ হয়।

বিজ্ঞাপন

পড়ুন:মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন