ঝিনাইদহে মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ১৯ লাখ ৯০ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ৩১টি প্রতিষ্ঠানের মাঝে এসব চেক বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সহায়তার এসব চেক বিতরণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সহকারী মো. আনওয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া চেক বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, সরকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এসব অর্থ সঠিক ভাবে ব্যবহার হচ্ছে কিনা, সেটি তদারকি করা হবে।
জেলা পরিষদকে জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
পড়ুন:মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |
ইমি/


