রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) এমপি আবু সাইদ চাঁদ সড়ক নির্মাণ কাজের উদ্বোধনের সময় কঠর সিন্ধান্ত নিয়ে বলেন, সরকারী বরাদ্দকৃত অর্থে কোন নির্মাণ কাজের অনিয়ম ও দুর্নীতির প্রমান হলে তার বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) এর কার্যালয়ের আয়োজনে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি আবু সাইদ চাঁদ। ওই সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাহতুল করিম মিজান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
পিআইও লতিফ ফরহাদ এর সঞ্চালনায় দলিয় নেতা কর্মী, ঠিকাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ওই সময় পিআইও কাজের বিবরণ দিয়ে বলেন, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড এইচবিবিকরণ ২য় পর্যায়ে ( ৩য় সংশোধিত) প্রকল্প নির্মাণ কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হলো এর বাস্তবায়নকারী সংস্থা। উপজেলার শলুয়া ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোট ১৫শত মিটার দৈঘ্য রাস্তা নির্মাণ করা হবে। এই কাজটি শুরু হয়েছে ৭ মে এবং শেষ হবে আগামী ৩০ জুন। যার ব্যায় ধরা হয়েছে ০১ কোটি ১৭ লক্ষ টাকা। এই কাজটি পেয়েছেন বাঘা উপজেলা বলিহার এলাকার মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ।
এমপি চাঁদ উপজেলার শলুয়া ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোট ১৫শত মিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোদন করেন। ওই সময় তিনি বলেন, এই সরকার অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আপোষহীন। সরকারী বরাদ্দ জনগনের কল্যানের জন্য। এই অর্থে কোন ধরনের ভাগ বাটোয়ারা বা অনিয়মে প্রমান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা গ্রহন করবেন তিনি। বিএনপি সরকার চ্যালেঞ্জ নিয়ে দেশে ও জনগনের জন্য কাজ শুরু করেছেন। এই সরকার দায়িত্ব গ্রহনের পর থেকেই কাজ শুরু করছেন। দেশের প্রধান মন্ত্রী নিজেও সাধারন মাটি ও মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করছেন। এটা বড় ধরনের দৃষ্টান্ত উদাহারন।
পড়ুন : মোহনপুরে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা


