বিজ্ঞাপন

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তিচুক্তি হওয়ার প্রত্যাশায় বিনিয়োগকারীদের মূল্যবান এই ধাতুটির ওপর আস্থা বেড়েছে। এতে বিশ্ববাজারে ফের দাম বেড়েছে স্বর্ণের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (৭ মে) দুপুর নাগাদ (বাংলাদেশ সময়) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৪০ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ২ শতাংশ বেড়েছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৭৪৯ দশমিক ২০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি যদি বজায় থাকে এবং হরমুজ প্রণালি খুলে দেয়া হয় তবে স্বর্ণের ওপর বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়তে পারে। এতে হলুদ ধাতববস্তুটির প্রতি আউন্স ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।

এদিকে বিশ্ববাজারে দর ওঠা-নামার সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকালে স্বর্ণের ভরিতে এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৫ হাজার ৭৭৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৫৫৮ টাকা।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন