বিজ্ঞাপন

দূরন্ত পলাশ গ্রুপের প্রধান এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার 

নরসিংদীর পলাশে দূরন্ত পলাশ গ্রুপ নামক আইডির প্রধান এডমিন ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল ইসলাম রানা (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মাসউদুল ইসলাম রানা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

 থানা পুলিশ সূত্রে জানা যায় , মাসউদুল ইসলাম রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রতারণা ও জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও  অর্থদন্ড প্রাপ্ত আসামি । 

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক ব্যক্তি ও সম্মানিত 

ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে। সে সব ঘটনায় এই দূরন্ত পলাশ আইডির বিরুদ্ধে ও এডমিনের বিরুদ্ধে থানায় একাধিক জিডি রয়েছে। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন মাসউদুল ইসলাম রানাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হবে।  

পড়ুন- আল জাজিরার প্রতিবেদন: বিশ্ব তেল সংকটে বিপাকে আসিয়ানভুক্ত দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন