বিজ্ঞাপন

বাজারে মুরগির দাম কমলেও বেড়েছে ডিমের দাম,গরুর মাংস ৮০০

রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে সরবরাহ বাড়লেও বেশির ভাগ সবজিই এখন বিক্রি হচ্ছে ৬০ টাকার ওপরে। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এছাড়া সোনালি ও ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে ডিমের দাম।

বিজ্ঞাপন

শুক্রবার (০৮ মে) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

এসব বাজারে দেখা গেছে, করলা কেজিতে ১০ বেড়ে ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স কেজিতে ২০ বেড়ে ৫০ থেকে ৬০ টাকা, পটল প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রকারান্তরে কেজিতে ২০ বেড়ে ৮০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, সজিনা ১৮০ থেকে ২০০ টাকা এবং ধুন্দল কেজিতে ১০ বেড়ে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে কাঁচা আম প্রকারভেদে ৩০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

কাঁচামরিচ কেজিতে ২০ বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৬০, মিষ্টিকুমড়া ৪০, দেশি শসা কেজিতে ২০ বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় এবং হাইব্রিড ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এদিকে বাজারগুলোতে লেবুর দাম কমতে শুরু করেছে। এক হালি লেবু ১০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি ধনেপাতা ১৮০ এবং হাইব্রিড ধনেপাতা ১০০ থেকে ১২০ কেজি, কাঁচকলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চালকুমড়া ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে আরও দেখা গেছে, সোনালি মুরগি কেজিতে ৩০ কমে ৩৩০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ৩১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩১০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৪০০ থেকে ৪৫০ টাকা এবং খাসির মাংস কেজিপ্রতি ১২০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

এসব বাজারে শীতকালীন আগাম সবজি শিম কেজিতে প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, টমেটো প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৬০ টাকা, ফুলকপি মিডিয়াম সাইজের প্রতি পিস ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা পিস বিক্রি হচ্ছে।

এসব বাজারে লালশাক আঁটি ১০ টাকা, লাউশাক আঁটি ৩০ টাকা, কলমিশাক দুই আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা এবং ডাঁটাশাক দুই আঁটি ২০ টাকা, পালংশাক দুই আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এছাড়া মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকায়, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২০০ টাকায়, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকায়, মলা ৫০০ টাকায়, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৫০০ থেকে ৮০০ টাকায়, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচমিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে ডিম নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, যা আগের সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। হাঁসের ডিম এক ডজন ২২০ টাকা, দেশি মুরগির ডিম হালি ১০০ টাকা এবং সোনালি মুরগির ডিম হালি ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

পড়ুন- হরমুজ উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

দেখুন- ইরান-তুরস্কের দুই মনস্টার মি/সা/ই/ল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন