বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কৃষকদের সুরক্ষায় সরকার শস্য বীমা চালুর উদ্যোগ নেবে। এর ফলে বন্যা, খরা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
শুক্রবার (৮ মে) যশোর-এ অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে সরকারি খাদ্য গুদামে এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি জানান, সরকার ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ, ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং স্বল্প সুদে কৃষিঋণের সুবিধা নিশ্চিত করেছে। পাশাপাশি নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফও করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি খাতের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিবান্ধব নতুন উদ্যোগ গ্রহণ করছেন।
পড়ুন: ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি
আর/


