নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের মামুরদী গ্রামের বাক-প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের দুর্দশার সংবাদ নাগরিক টিভিতে প্রচারের পর মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
নাগরিক টিভির সংবাদে পরিবারটির মানবেতর জীবনযাপনের চিত্র প্রকাশিত হলে বিষয়টি এমপি আজহারুল ইসলাম মান্নানের নজরে আসে। পরে তিনি তার বিশেষ সহকারী সেলিম হোসেন দিপুকে পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
আজ শুক্রবার (৮ মে) এমপির পক্ষ থেকে সেলিম হোসেন দিপু অসহায় পরিবারটির হাতে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন।
এসময় তিনি জানান, ভবিষ্যতে পরিবারটির জন্য একটি ঘর নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি ঘর তোলার জন্য টিনসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে থাকা পরিবারটি এই সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দারাও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী
আর/


