বিজ্ঞাপন

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় কোচিং সেন্টারে ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. দেলোয়ার হোসেন সাগরকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৬ মে) রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন সাগর পীরগাছা উপজেলার সুন্দর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

আজ ৮ মে (শুক্রবার) দুপুরে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে আরো বলা হয় , পীরগাছা উপজেলার ‘মা কোচিং সেন্টার’-এর পরিচালক ও শিক্ষক দেলোয়ার হোসেন গত রমজান মাস থেকেই ওই শিশুটিকে নানাভাবে উত্যক্ত করে আসছিলেন। গত রমজানের ৫ম রোজার দিন কোচিং সেন্টারে আটকে রেখে ধারালো ছুরির ভয় দেখিয়ে শিশুটিকে প্রথমবার ধর্ষণ করে। পরে বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দিয়ে এবং একাধিকবার শিশুটির ওপর পাশবিক নির্যাতন করে।
সর্বশেষ গত ১৯ এপ্রিল কোচিং সেন্টার ঝাড়ু দেওয়ার কথা বলে শিশুটিকে আটকে রেখে পুনরায় ধর্ষণের চেষ্টা করেন দেলোয়ার। এসময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

এ ঘটনায় গত ২২ এপ্রিল ভিকটিম শিশুর মা বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-২৬) দায়ের করেন। ঘটনার পর থেকেই দেলোয়ার হোসেন পলাতক ছিলেন।

এই ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব-১৩। পরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে গাজীপুরের রূপজান টাওয়ার এলাকায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে ।

পড়ুন- এনসিপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী

দেখুন- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন