বিজ্ঞাপন

হিলিতে মাননীয় মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতার আত্মার মাগফিরাত কামনা

হিলিতে যথাযোগ্য মর্যাদায় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের মরহুমা মাতা জেবুন্নেছার আত্মার মাগফিরাত কামনায় দোয়া,কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

​আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় কাসেমিয়া এতিমখানা মাদ্রাসায় এই বিশেষ দোয়া,কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​মরহুমা জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মিলাদ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি এবং তাঁর পরিবারের জন্য ধৈর্য ও কল্যাণ প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

​পুরো অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করেন হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন শিল্পী।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন জাহিদ হোসেন, সাবেক সভাপতি, হাকিমপুর প্রেসক্লাব।এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম।

​উল্লেখ্য যে, ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের মাতা জেবুন্নেছা সম্প্রতি মৃত্যু বরণ করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমার স্মরণে এবং তাঁর আত্মার মাগফিরাতের লক্ষ্যে আজ হিলির বিভিন্ন স্তরের মানুষ এই দোয়া মাহফিলে শরিক হয়ে দোয়ায় অংশগ্রহণ করেন।

পড়ুন- একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন