যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ভেঙে নিজ দেশে ফিরে গেছে ইরানের তিনটি খালি তেলের ট্যাংকার। শুক্রবার (৮ মে) এ তথ্য জানিয়েছে ট্রেকিং ওয়েবসাইট ট্র্যাংকার ট্রেকার্স।
তারা বলেছে, গত দুইদিনে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক জোন দিয়ে ট্যাংকারগুলো ইরানে ফিরেছে।
দুটি ট্যাংকারকে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে।
হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিতে গত রোববার ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুদিন পেরোতেই সিদ্ধান্ত বদল করেন তিনি। কারণ হিসেবে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের আলোচনায় অগ্রগতি হয়েছে।
তবে গতকাল বৃহস্পতিবার জানা যায়, যুক্তরাষ্ট্রকে এ অভিযানের জন্য নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব ও কুয়েত। এতে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি ও কুয়েত।
সূত্র: আলজাজিরা
পড়ুন : ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ যেভাবে রুখে দিলো সৌদি আরব


