বিজ্ঞাপন

ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলে কিডস আর্ট কার্নিভাল অনুষ্ঠিত

ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল আয়োজন করেছিল প্রাণবন্ত ও আনন্দমুখর “কিডস আর্ট কার্নিভাল ২০২৬”, যা গত ৮ মে ২০২৬, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার রমনা, বড় মগবাজারে অবস্থিত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল আকর্ষণ ছিল শিশুদের সৃজনশীলতা বিকাশে একটি বিশেষ আর্ট প্রতিযোগিতা, যেখানে তারা স্বাধীনভাবে নিজেদের কল্পনাশক্তি প্রকাশের সুযোগ পায়। পাশাপাশি, এই অনুষ্ঠানের মধ্য দিয়েই এই ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে জুলাই ২০২৬ থেকে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, স্কুলের প্রিন্সিপাল মিস শামনাজ ফারজানা, এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্বনামধন্য শিক্ষক ও শিল্পী রবিউল ইসলাম। এছাড়াও ইস্পাহানি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি রেজিস্ট্রেশন ও স্বাগত পর্বের মাধ্যমে শুরু হয়, এরপর উদ্বোধনী পর্বে অতিথিরা স্বাগত বক্তব্য প্রদান করেন। মূল আকর্ষণ হিসেবে আয়োজিত আর্ট প্রতিযোগিতায় তিনটি বয়সভিত্তিক গ্রুপে শিশুরা অংশগ্রহণ করে-৩ থেকে ৫ বছর এবং ৬ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য ছিল উন্মুক্ত বিষয়, আর ৯ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য নির্ধারিত থিম ছিল “আমার স্বপ্নের স্কুল”। প্রতিযোগিতার পাশাপাশি ছিল আকর্ষণীয় ম্যাজিক শো, ইন্টারঅ্যাকটিভ ফ্রি-প্লে সেশন এবং ফুড কার্নিভাল, যা শিশু ও তাদের পরিবারের জন্য একটি আনন্দঘন পরিবেশ তৈরি করে।

এই আয়োজনের মাধ্যমে ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল শ্রেণিকক্ষের বাইরে শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের বর্ণিল উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

পড়ুন- হাম ও উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

দেখুন- ইরান-তুরস্কের দুই মনস্টার মি/সা/ই/ল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন