বিজ্ঞাপন

ইরানের কয়েকটি খালি ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ মে) নতুন করে এ হামলার ঘটনা ঘটে। এর আগে গতকাল রাতে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ফক্স নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, ইরানের একাধিক খালি ট্যাংকার লক্ষ্য করে হামলা হয়।

এরআগে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, ইরানের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এগুলোর আঘাতে দেশটিতে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার ইরান থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, ইরান নতুন করে দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ছুড়েছে। এতে তিনজন আহত হয়েছেন। তবে মিসাইল ও ড্রোনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

পড়ুন : আরব আমিরাতে আবারও মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন