বিজ্ঞাপন

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (৮মে) সন্ধ্যায় প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে ক্লাবের নির্বাচিত কমিটির সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, সদস্য মো. আনিস উদ্দিন, কামাল মোস্তফা, জিএম রাসেল, রেজাউল ইসলাম তুরান।

উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব টুটুল, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাংবাদিক দীপংকর রায়, মো. রাজু হাওলাদার, মো. এমএ সাদি।

এসময় খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, আমরা আশা করি দীর্ঘদিন পর প্রেসক্লাবের নির্বাচনে বিপুল ভোটে নবনির্বাচিত কমিটি ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে। খুলনার সাংবাদিকদের মর্যাদা রক্ষায় নতুন নেতৃত্ব সাহসী ভূমিকা রাখবে। তাদের সকল গঠনমূলক কাজে খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সর্বাত্মক সহযোগিতা করবে এবং পাশে থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন