বিজ্ঞাপন

ভারতের নতুন সেনাপ্রধান নিয়োগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হবে। এরপর থেকেই লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানির নিয়োগ কার্যকর হবে।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এ পদে রয়েছেন। এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হিসেবে দায়িত্বে ছিলেন। ১৯৮৫ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পদাতিক রেজিমেন্ট ‘দ্য গারওয়াল রাইফেলস’-এ কমিশন পাওয়ার মাধ্যমে এন এস রাজা সুব্রামানির সামরিক জীবনের শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনীতে তার কর্মজীবনের বয়স ৪১ বছরের বেশি। দীর্ঘ কর্মজীবনে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন কমান্ডে শীর্ষ কর্মকর্তা, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের বার্কনেলের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন।

পেশাগত জীবনে এন এস রাজা সুব্রামানি চারটি পদক অর্জন করেছেন। এগুলো হলো, বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

পড়ুন:দেশে এসেছে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

দেখুন:আবারও যুদ্ধের ভাষায় কথা বলছেন ট্রাম্প

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন