বিজ্ঞাপন

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
 
তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পাশাপাশি নজরদারিও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে গতকাল শুক্রবার (৮ মে) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরসালিন (২২) ও নবীর হোসেন (৫৫) নামে দু্ই বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় বিএসএফের গুলিতে একাধিক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, তারা চোরাকারবারীর সঙ্গে জড়িত, ভারত প্রবেশকালে তারা বিএসএফের গুলিতে নিহত হন। তাদের লাশ ভারতের মর্গে আছে, দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন:কসবা সীমান্তে বিএসএফের গুলিতে শিক্ষার্থীসহ দুইজন নিহত

দেখুন:আবারও যুদ্ধের ভাষায় কথা বলছেন ট্রাম্প

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন