বিজ্ঞাপন

ইউসিটিসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্প্রিং অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)–এর উদ্যোগে স্প্রিং ২০২৬ সেমিস্টারের ফ্রেশারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম চট্টগ্রাম সিনিয়রস’ ক্লাব লিমিটেড হলে সফলভাবে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দিনব্যাপী এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমান। ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (PME) বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. আবু শাদাত মুহাম্মদ সায়েম। ওরিয়েন্টেশন স্পিকার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ইউসিটিসির এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ নবীউল আলম, ইউসিটিসির কন্ট্রোলার অফ এক্সামস ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ) জনাব আব্দুল কাদের তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের এডভাইজার, প্রফেসর মোঃ বজলুর রহমান, নাগরিক টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান এ কে আজাদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক জনাব এস.এম. শহিদুল আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে নেহের ও কর্পোরেট রিলেশন অফিসার ইসমাইল বিন আজিজ। বক্তারা তাঁদের বক্তব্যে ইউসিটিসির আধুনিক শিক্ষা কার্যক্রম ও সুদূরপ্রসারী ভিশনের প্রশংসা করেন। তাঁরা বলেন, উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ইউসিটিসি দ্রুতই এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।


দিনব্যাপী অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের মিলনমেলা ও ঐতিহ্যবাহী মেজবান ভোজের মাধ্যমে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। ইউসিটিসির এ আয়োজন নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এক অনুপ্রেরণামূলক ও স্মরণীয় সূচনা হয়ে থাকবে।

পড়ুন- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন