বিজ্ঞাপন

মেহেরপুরে লাটা হাম্বার ধাক্কায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে স্যালো ইঞ্জিনচালিত লাটা হাম্বার ধাক্কায় সানজিদা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে করমদি সন্ধানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে।

বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামন্দীগামী বালুবোঝাই একটি স্যালো ইঞ্জিনচালিত লাটা হাম্বা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত লাটা হাম্বা ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- কাপাসিয়া হত্যাকান্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য

দেখুন- “৭২ এর সংবিধানের মধ্যেই ৭১ এর নির্যাস”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন