বিজ্ঞাপন

কাশিমপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ মে (শুক্রবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাসুদ রানা সিরাজগঞ্জ সদর থানার বলিদহ এলাকার। সে বর্তমানে কালিয়াকৈর থানার সফিপুর আনসার একাডেমি সংলগ্ন আদর্শপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জাফর সঙ্গীয় ফোর্সসহ ডিউটিরত অবস্থায় খবর পান যে, মাধবপুর মোল্লাপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে মাসুদ রানাকে আটক করা হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ওজন আনুমানিক ৩ গ্রাম।

কাশিমপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামির নাম-ঠিকানা সঠিক আছে কি না তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় বার্তা পাঠানো হয়েছে।

পড়ুন- চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত ৪, আহত অন্তত ১৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন