বিজ্ঞাপন

জুলাই আন্দোলন সংক্রান্ত সব মামলা ট্রাইব্যুনাল তদন্ত করবে : চিফ প্রসিকিউটর

জুলাই আন্দোলন নিয়ে দেশের বিভিন্ন থানায় যত মামলা দায়ের করা সব মামলার তদন্ত করবে ট্রাইব্যুনাল বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (৯ মে) সকালে উত্তরায় শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে গণশুনানি ও মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থলও পরিদর্শন করেন।

চিফ প্রসিকিউটর বলেন, দেশের সকল থানায় দ্রুতই আনুষ্ঠানিক চিঠি পাঠাবে প্রসিকিউশন। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ভিক্টিমদের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন তিনি।

এসময় জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া যথাযথভাবে তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : সুপ্রিম কোর্টের চারজন কর্মচারীকে বরখাস্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন