মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক কার্ড,ফ্যামিলি কার্ড ছিলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহর অশেষ রহমতে বিএনপি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান ক্ষমতায় এসেছেন তার যে ইচ্ছা ছিলো আজকে প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন। শুক্রবার মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর উচ্চ বিদ্যালয় হলরুমে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন, আমাদের প্রতিপক্ষ যারা রাজনীতি করেন এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন। আমাদের প্রধানমন্ত্রী সকল সমালোচনাকে উপেক্ষা করে তার যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তকে অটল রেখে এক মাসের মধ্যে ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছে। কৃষক কার্ড যেন প্রকৃত কৃষকরা পায় আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা কৃষি অফিসার সুদ্বিপ বিশ্বাস, এ,এ,ই,ও আব্দুল বারি,ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, নবগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যায় প্রাণহানি ঘটেছে: রিজভী


