সৌদি আরবের রাজধানী রিয়াদে, রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের উদ্যোগে,রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইট চালুর দাবিতে রিয়াদের একটি রেস্টুরেন্টের হল রুমে মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তরা বলেন, সৌদি আরবের রিয়াদ ও আশপাশের অঞ্চলে সিলেট বিভাগের প্রায় ৭ লক্ষ প্রবাসী বসবাস করেন। এছাড়াও ফ্যামিলি, ভিজিট ও উমরাহ ভিসায় উল্লেখযোগ্য সংখ্যক নারী, পুরুষ ও শিশু সিলেট থেকে ঢাকা হয়ে রিয়াদে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হয়।
রিয়াদ প্রবাসীদের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইট চালুর দ্রুত উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
সৌদি আরবের রিয়াদে “রিয়াদ-সিলেট” সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মূল লিখিত বক্তব্য প্রদান করেন সদস্য সচিব ওলিউর রহমান মানিক। আরো বক্তব্য রাখেন- সিলেট বিভাগ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা আলিম উদ্দিন মাহমুদ, প্রবাসী গণদাবী পরিষদের সিনি: সহসভাপতি নজরুল ইসলাম, কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা খালেদ শাহবুদ্দিন, সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ, জামাল উদ্দিন, সবুজ আহমদ প্রমূখ।
মতবিনিময় সভায় বিপুলসংখ্যক প্রবাসী সিলেট বিভাগের রেমিট্যান্স যোদ্ধা উপস্থিত ছিলেন।


