বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ লাঘবে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস শহিদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম আর টুনু তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এবং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।

সভায় বক্তারা বলেন, বর্তমানে উপজেলার তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিস্তার রোধ এবং মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে পড়া অনলাইন জুয়া কঠোর হস্তে দমন করা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি পৌর শহরের অসহনীয় যানজট নিরসনে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করা, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন ফার্মেসি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আসন্ন শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়; এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পাঁচবিবিতে কোদালের আঘাতে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন