নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের দলভিত্তিক অংশগ্রহণে রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৯ মে শনিবার দিনব্যাপী আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম সালাহউদ্দিন, জেলা বিএনপির আবাহবায়ক শরিফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নূর নবী ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শিপলু ভুঁইয়া, মেমোরী হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী প্রমূখ।
টূর্ণামেন্ট আয়োজক ছিলেন রূপগঞ্জ সাংবাদিক কার্যালয় কর্তৃপক্ষের ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেন খান,দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয় । অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়। এছাড়াও ৩ টি টীম ম্যানেজারের দায়িত্ব পালন সাংবাদিক সাত্তার আলী সোহেল, জয়নাল আবেদীন জয়, রাশেদুল ইসলাম রাশেদ। এরআগে স্থানীয় সাংবাদিকদের গঠন করা ৩ টি দলের মাঝে রূপগঞ্জ রয়েলস, রূপগঞ্জ কিংস, রূপগঞ্জ টাইগার একাদশের খেলোয়ারদের মাঝে ৪ টি টূর্ণামেন্ট শেষে রূপগঞ্জ রয়েলস এবং রূপগঞ্জ কিংসের মাঝে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিজয় অর্জন করেন রূপগঞ্জ কিংস একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চ্যানেল এস এর সাংবাদিক সাজিদুর রহমান।
পড়ুন- বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত


