পুঠিয়াই ড্রাম ট্রাক পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজশাহী চারঘাট উপজেলা ট্রাক মালিক সমিতি ও ট্রাক সমিতি আয়োজনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মালিক ও শ্রমিক সমিতির নেতারা বলেন, সড়কে গাড়ি চলাচল করলে দুর্ঘটনা হতেই পারে। তাই বলে যখন তখন সাধারণ লোক গাড়ি পড়িয়ে দিবে এটা মেনে নেওয়া যাবে না। আগামীতে এই ধরনের গাড়ি পুড়িয়ে দেওয়ার দুর্ঘটনা ঘটলে মালিক ও শ্রমিক সমিতি বরদাস্ত করবে না।
ওই সময় রাজশাহী জেলা, পুঠিয়া, বানেশ্বর, চারঘাটসহ বিভিন্ন উপজেলা থেকে মালিক ও ট্রাক চালক সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।
চারঘাট ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপিত, মালিক সমিতির সভাপতিসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। পরিশেষে ঢাকা শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি মাইনুল হক তার বক্তব্যে বলেন, একটি ট্রাকের মূল্য প্রায় ৬০-৭০ লক্ষ টাকা। সড়কে গাড়ি চলাচল করলে দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু স্থানীয়রা দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যার কারণে মালিকসহ শ্রমিকের স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। অনেক মালিক লোনের মাধ্যমে গাড়ি ক্রয় করছেন। কিন্তু লোনের টাকা পরিশোধ না হতেই গাড়িতে আগুন দেওয়া হচ্ছে।
আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবে ওই ট্রাকের মালিক ও শ্রমিকের আইনগত ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু স্থানীয়রা আইন হাতে তুলে নিয়ে দেশ ও জাতির সম্পদ নষ্ট করছে। আগামীতে আর একটিও ট্রাক যদি দেওয়া হয় মালিকপক্ষ ও সমিতির শ্রমিক চুপ করে বসে থাকবে না। উপযুক্ত জবাব দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
সর্বপরি শ্রমিক নেতা বলেন, ড্রাম ট্রাকের চালক কখনও হেলপার দিয়ে গাড়ি চালাবেন না। প্রত্যেক চালকের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নেতারা মালিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা টাকার লোভ একটি ড্রাইভারকে দিয়ে অতিরিক্ত ডিউটি করাবেন না। সাধারণ জনগণের সুবিধার কথা চিন্তা করে নিয়ম নীতি মেনে গাড়ি চালাতে হবে।
পড়ুন- কাপাসিয়ায় ৫ খুন: লাশের ওপর থাকা অভিযোগপত্রে যা লেখা ছিলো


