বিজ্ঞাপন

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে ১৬ জন আহত

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। একই ঘটনায় ১৮-১৯টি গরুও আক্রান্ত হয়েছে।

শনিবার (৯ মে) বিকালে কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চারজন আহত ব্যক্তি হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে তিনজনকে ভ্যাগসিন দেওয়া হয়েছে। ভ্যাগসিন না থাকায় একজনকে দেওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য রইস উদ্দিন বলেন, বিকালে গ্রামের পাশের ফসলি মাঠে তিনটি শিয়াল লোকজন ও গবাদিপশুর ওপর আক্রমণ করে আহত করে। পরে স্থানীয় লোকজন একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে।

তিনি বলেন, শিয়ালের কামড়ে তাঁর একটি গাভী গরু, নজরুল ইসলামের একটি, নাসির উদ্দিনের তিনটি, শাহাদাত হোসেনের একটি ও মফিজ উদ্দিনের একটি গরুসহ মোট ১৮-১৯টি গরু আহত হয়েছে। গরু বাঁচাতে গিয়ে রসুলপুর গ্রামের নজরুল, জিন্নাহ, জামেলা ও মাদ্রাসাছাত্র মিহিরসহ অন্তত ১৬ জন আহত হন। তাঁদের মধ্যে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্র মিহির গুরুতর আহত হয়েছে বলে জানান তিনি।

কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, একজন খামারি ফোনে পরামর্শ চেয়েছিলেন। তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে কেউ গিয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সরেজমিনে যাইনি। তিনি আরও জানান, কয়েকটি গরু শিয়ালের কামড়ে আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুরি হয়ে যাওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন