রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (০৯ মে) রাতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ইডেন কলেজ এবং প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাস–এর শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা কলেজের বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন এবং কয়েকটি গেট ভেঙে ফেলারও চেষ্টা করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রম বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ কারণে তারা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে শনিবার সন্ধ্যার পর কলেজ গেটের সামনে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে একদল শিক্ষার্থী আন্দোলনে নেমে আসেন এবং বিক্ষোভের সূত্রপাত ঘটে।



This is actually interesting, I came here from another page and stayed. This made things a bit easier to understand, and that’s what makes it stand out a bit. keeping this bookmarked.