বিজ্ঞাপন

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় এনে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, প্রয়োজন হলে রাশিয়া আবারও ইরানের ইউরেনিয়াম নিজেদের দেশে নিতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে গিয়েছিল। তাই পরিস্থিতি প্রয়োজন হলে এবারও একই ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।

২০১৫ সালে ইরান বিশ্বের কয়েকটি শক্তিধর দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছায়। ওই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে তদারকির সুযোগ দিতে সম্মত হয়। এর বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে। তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নিলে তা কার্যত ভেঙে পড়ে।

পুতিন আরও বলেন, চলমান আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলো ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান আরও কঠোর করে জানায়, ইরান থেকে সরানো ইউরেনিয়াম শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নিতে হবে। এরপর ইরানও নিজেদের অবস্থানে অনড় হয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন