বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করা হয়।ঘোষিত এই দলে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করা হয়।ঘোষিত এই দলে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করা হয়।ঘোষিত এই দলে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। 

বিজ্ঞাপন

তাঁর ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।বিশ্বকাপের এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ডানহাতি ব্যাটার তাজ নেহার। নির্বাচক প্যানেল জানিয়েছে, দলের লোয়ার অর্ডার বা নিচের সারির ব্যাটিং শক্তিশালী করার লক্ষ্যে তাঁকে দলে নেওয়া হয়েছে। 

তাজ নেহার ১৫ মাস আগে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ৮টি টি-টোয়েন্টিতে ৪৪ রান করলেও তাঁর ব্যাটিং সামর্থ্যের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

তাজ নেহার দলে ফেরায় বাদ পড়েছেন শারমিন সুলতানা। এদিকে নতুন মুখ হিসেবে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। বিশ্বকাপ বাছাই এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বমঞ্চে যাত্রা করছেন এই ওপেনার।বিসিবির দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এবং সালমা খাতুন সংবাদ সম্মেলনে বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করেন। 

তাঁরা জানিয়েছেন, বর্তমান ফর্ম এবং ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনা করেই এই ১৫ জনকে নির্বাচন করা হয়েছে।নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।

পড়ুন:প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৭৯ রান

দেখুন: দেশের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার এখনো অনিশ্চিত! |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন