ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দোহার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শামীম মোল্লা (৪৯)। তিনি উপজেলার দক্ষিণ চর জয়পাড়া এলাকার গোলাম মোস্তফা মোল্লার ছেলে। অপরজন পারভেজ হোসেন (৩০)। তিনি উত্তর জয়পাড়া ব্যাঙ্গার চক এলাকার আব্দুল জলিলের ছেলে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন : পাঁচবিবিতে কোদালের আঘাতে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার


