মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চিরচেনা স্পিন আর নিয়ন্ত্রিত পেস বোলিংয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে লিড নেওয়ার স্বপ্ন দেখছেন নাজমুল হোসেন শান্তর দল। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেটে ২৫১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। স্বাগতিকদের চেয়ে তারা এখনও ১৬২ রানে পিছিয়ে আছে।১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান আজ শুরুতেই বড় ধাক্কা খায়।
আগের দিনের অপরাজিত ব্যাটার আজান আওয়াইস সেঞ্চুরি পূর্ণ করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলা আজানকে সাজঘরে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন তাসকিন আহমেদ। এই জুড়ি ভাঙার পরই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।তাসকিনের পর বল হাতে তোপ দাগেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ২৩০ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় সফরকারীরা। অধিনায়ক শান মাসুদকে দ্রুত ফিরিয়ে দেন তাসকিন।
এরপর মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন শূন্য হাতে বিদায় নেওয়া সাউদ শাকিল এবং ফিফটি করা আব্দুল্লাহ ফজল। মাত্র কয়েক ওভারের ব্যবধানে ৪ উইকেট তুলে নিয়ে মিরপুরের গ্যালারিতে উৎসবের আমেজ ফিরিয়ে আনেন এই দুই টাইগার তারকা।দ্রুত ৫ উইকেট হারানোর পর মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আঘা ইনিংস মেরামতের চেষ্টা শুরু করেন। মাঝপথে সালমানের উইকেটটি তাসকিন তুলে নিলেও ‘নো বলের’ কল্যাণে জীবন ফিরে পান এই পাকিস্তানি ব্যাটার। লাঞ্চের আগে আর কোনো বিপদ হতে দেননি তারা। সালমান ১২ এবং রিজওয়ান ৮ রানে অপরাজিত আছেন।
পড়ুন:আজ বিশ্ব মা দিবস
দেখুন:দেশের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার এখনো অনিশ্চিত! |
ইমি/


