বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মির্জাপুরের যুবক নিহত

আবারও দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর পশ্চিমপাড়া গ্রামের মইজউদ্দিনের ছেলে সুজন মিয়া।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (৯ মে) বিকেলে দক্ষিণ আফ্রিকার একটি শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, আফ্রিকান সন্ত্রাসীরা তাকে গাড়ির ভেতরে গুলি করে নির্মমভাবে হত্যা করে।


পারিবারিক সূত্র জানায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান কর্মসংস্থানের জন্য। ঘটনার দিন দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে চলছে আহাজারি। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর উদ্বেগ বিরাজ করছে। প্রবাসীদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।


এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

পড়ুন- নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন