বিজ্ঞাপন

অবৈধ মাদক দ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

র‍্যাব-৫ এর অভিযানে গত ০৯ মে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক দ্রব্যসহ একজনকে আটক করেছে। রাজশাহীর চারঘাট থানাধীন তাতারপুর ফৌজদারপাড়াস্থ আক্কাসের মোড় থেকে অভিযুক্তকে আটক করা হয়। অভিযানে আটককৃতর অপরাধী বাশার আলী (৩৫)।

বিজ্ঞাপন

রবিবার সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ গনমাধ্যমকে জানায়, গতকাল শনিবার রাতে একটি অভিযানে অভিযুক্তকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ২২৯ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের ২৪শত টাকাসহ তাকে আটক করা হয়। ওই ব্যাক্তি তাতারপুর ফৌজদারপাড়া মৃত আবুল হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তর মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সে অবৈধ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ এবং বিক্রয় করে আসছে। তার কাছ থেকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছিল। উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।

চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক অভিযুক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব অভিযানে আটককৃত মাদক দ্রব্যসহ এক মাদক ব্যবসায়ী থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। প্রয়োজনীয় মামলার কাজ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হবে।

পড়ুন- জনগণের সঙ্গে পুলিশের মানবিক-দায়িত্বশীল আচরণ প্রত্যাশা প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন