বিজ্ঞাপন

মেহেরপুরে ট্রান্সফরমার চোরচক্রের সদস্য আটক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ক্যাম্প পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার(৯ মে) দিবাগত মধ্যরাতে বামন্দী পশুহাট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন


আটককৃত ব্যক্তি হলেন উজ্জ্বল মালিথা (৪৮)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কালু মালিথার ছেলে।


পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছিল। এসব ঘটনায় জড়িত চোরচক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বামন্দী পশুহাট মোড়ে অভিযান চালিয়ে উজ্জ্বল মালিথাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে। এছাড়া পলাতক অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

পড়ুন- আর কোন স্বৈরাচারী যেন জনগণের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন