বিজ্ঞাপন

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৪৫৯, হাসপাতালে ভর্তি ৫৭

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৫৯ জন হামে আক্রান্ত হয়েছে।

বিজ্ঞাপন

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪০২ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭ জন। এ রোগে অধিকাংশ শিশু ছাড়াও বয়স্করা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।

এদিকে সিরাজগঞ্জে ক্রমশই হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করায় শিশুদের সুরক্ষায় গত ২০ মার্চ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্দারণ করে কর্মসূচী শুরু হয়েছে। এ কর্মসূচী আগামী ২০ মে পর্যন্ত চলবে।

রবিবার (১০) সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫৭ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।

এর মধ্যে সিরাজগঞ্জ মেডিকেলে কলেজ হাসপাতালে ১৭ জন, সদর হাসপাতালে ১৭ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৯জন, শাহজাদপুরে ৫ জন, উল্লাপাড়ায় ২জন, বেলকুচি ৫জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও তাড়াশ ১ ভর্তি রয়েছেন।

পড়ুন- আর কোন স্বৈরাচারী যেন জনগণের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন