রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে ৪ মাস বয়সী একটি ছাগলের বাচ্চা। গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ডের নগর রায়ের পাড়ার গৌড় রায়ের বাড়িতে ছাগলের বাচ্চাটি এক সপ্তাহ ধরে ১ পোয়া করে দুধ দিচ্ছে। এমন ঘটনার খবর পেয়ে ছাগলের বাচ্চাটি দেখতে উৎসুক জনতা গৌড় রায়ের বাড়িতে ভিড় করছেন।
তবে গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: সাহাদাত হোসেন বলেছেন, হরমোনজনিত কারণে এমনটি হতে পারে। সাধারণত বকনা বাছুরের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে।তাছাড়াও ছাগলের বাচ্চার ক্ষেত্রে ও এমন স্বাভাবিক ঘটনা হঠাৎ ঘটে থাকে।তবে অন্যান্য দুধের যেমন পুষ্টি রয়েছে,ছাগলের দুধের মধ্যেও এমন পুষ্টি থাকলে কোন ক্ষতিকর বিষয় নেই।
গৌড় রায়ের স্ত্রী সুমিত্রা রায় বলেন, দুই বছর ধরে তিনি গরুর পালনের পাশাপাশি একটি ছাগল লালনপালন করছেন। তাঁর ছেলের এক বন্ধু মাসুদ এক সাথে চাকুরী করার সুবাদে তার ছেলেকে ছেলের মেয়ের জন্য একটি ছাগলের বাচ্চাটি উপহার দেন।গত- ২০ দিন আগে ছাগলের বাচ্চাটির ওলান বড় হতে দেখেন গৌড়ের স্ত্রী সুমিত্রা রায়।তবে এক সপ্তাহ আগে দেখতে পান, ওলান থেকে দোহন ছাড়াই সামান্য দুধ বেরোচ্ছে। পরে তিনি প্রতিদিন সকালে অল্প অল্প করে ছাগলের দুধ দোহন করেন। বর্তমানে ১ পোয়া করে দুধ হচ্ছে।সেই দুধ তার স্বামী খাচ্ছেন বলে জানান। গর্ভধারন ছাড়াই ছাগলের বাচ্চার দুধ দেয়ার এমন খবর পেয়ে প্রতিদিন-ইই এলাকার অনেকে মানুষ আসছেন।সেই সাথে দূর – দূরান্ত থেকে অনেকই আসছেন গৌড় রায়ের বাড়িতে।
স্থানীয় পাশের বাড়ির প্রতিবেশী বাসিন্দা রতন কুমার বলেন, ‘আশ্চর্যজনক ঘটনা শুনে আমিও দেখতে গিয়েছিলাম।’ছাগলের দুধ দোহন করলেই ১ পোয়া করে দুধ হচ্ছে
নগর রায়ের পাড়া গ্রামের অপর প্রতিবেশী সুকুমার বিশ্বাস বলেন, এমন ঘটনা সে আগে কখনো দেখেন-নি।তবে গর্ভধারণ না করেই ছাগলের বাচ্চার দুধ দেওয়ার বিষয়টি আমি শুনেছি।তবে শুনে আশ্চর্য লাগছে বলে জানান।
পড়ুন : দোহারে জেলেদের নিয়ে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত


