বিজ্ঞাপন

রাজধানীতে পুলিশের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬৫

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৯ মে) দিনভর পরিচালিত এই অভিযানে বিভাগের ছয়টি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই বিশেষ তৎপরতা চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন মেয়াদী সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

অভিযানে তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আদাবর থানায় ১৬ জন, মোহাম্মদপুর থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১১ জন, তেজগাঁও থানায় ১০ জন, শেরেবাংলা নগর থানায় ৭ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাহিদুল ইসলাম (২১), মাসুদ (৪২), মো. মান্নান (৪৫), মো. শাকিল হোসেন (২৩), মো. হারুন অর রশীদ (২০), মো. রনি (২১), মো. রফিকুল ইসলাম (৩০), সুজাতা বেগম (৩০), মো. জাহিদ হোসেন ওরফে কানা জাহিদ ওরফে জায়েজ (২৮), মো. শান্ত ইসলাম ব্যাপারী (২২), মো. মাসুদ (২৬), মো. বাবু (২৮), মো. শাহাবুদ্দিন (২৫), মোসা. রানী (৫০), নাঈম সরদার (২১), সাথী (১৮), মো. রুমান (২০), মো. ফয়সাল ওরফে নাটা ফয়সাল ওরফে মাতবর ফয়সাল (২৯), মো. শাহজালাল (২১), মো. দিদার আলম হৃদয় (২৪), মো. খোকন কাজী (৪০), মো. ইউসুফ ওরফে হৃদয় (২১), মো. রাসেল (২৬), মো. সাদ্দাম (৩৪), মো. সাজু মিয়া (২৮), মো. গোলাম রাব্বানী রিফাত (২৪), মো. সনু (২০), মো. হোসেন (২৪), মো. হাসিবুল হক (২০), মো. সোহেল রানা (৩৮), মো. জাহাঙ্গীর আলম শাহীন (২৫), মো. রুবেল ওরফে পাংখা রুবেল (৩৬), মো. রিয়াজ (৩৮), মো. আব্বাস (২৫), আব্দুল্লাহ আল মামুন (২৫), মো. কাউসার (২০), সৌরভ (২২), মাহবুব (২৩), মো. ইয়াছিন (২২), স্বাধীন (১৮), হৃদয় (১৯), মো. ইকবাল (২৮), রবিন ভুইয়া (২৬), মো. রায়হান (২৩), মৃদুল ঘোষ (১৯), প্রমিত কুমার সজিব (২৪), মো. সিহাব রানা (২৫), শ্রী অমিত মন্ডল (২২), শেখ টিটুল আহেম্মদ (২২), মো. শফিকুল ইসলাম ওরফে সোহান (২২), মো. তামিম ইকবাল (২১), মো. ইসরাফিল (২০), মো. ফেরদৌস আহমেদ (৩৮), শহিদ খন্দকার (৫০), বিল্লাল হোসেন (২২), মো. ফরহাদ মিয়া (২৯), মো. তারেক মৃধা (৩১), সখিনা বেগম (২৬), মো. মনির হোসেন (২৬), রানা (২২), মো. রাব্বি হাছান (২৫), মো. কাউছার মাতব্বর (২৪), মো. পলাশ (৪০), মো. আসিফ (২০) ও মো. লিটন গাজী (৪১)।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : হামে মৃত্যু ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন