জয়পুরহাটে পবিত্র ঈদ আযহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান ট্রাক সেল কার্যক্রমের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার বিকেল ৪টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহে শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান।
এ সময় চিনি এক কেজি, মশুর ডাল ২ কেজি ও ২ কেজি তেলসহ মোট ৪৮০ টাকার প্যাকেজের মাধ্যমে এসব টিসিবির পণ্য বিক্রি করা হয়। জেলায় ১০ টি ডিলারের মাধ্যমে এসব টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।


