বিজ্ঞাপন

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষনাবেক্ষন কাজে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১১ মে) এক বার্তায় এ তথ্য জানায় পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

বার্তায় জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে মঙ্গলবার (১২ মে) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ওয়াসপুর উপকেন্দ্রের আওতাধীন রিভার ভিউ ফিডারের ডাবল সার্কিট নির্মাণ কাজ, লাইন রক্ষণাবেক্ষণ, লাইন আপগ্রেডেশন এবং রিভার ভিউ ফিডারের লোড আরশিনগর ফিডারে স্থানান্তরের কাজ চলমান থাকবে।

এ কারণে ঝাউচর,গোদারাঘাট,বালুচর,রিভার ভিউ,হাউজিং ও ভাঙ্গা বাড়ী সেকশন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই সাথে বামনসুর ফিডারের লোড বিভাজনপূর্বক একটি নতুন ১১ কেভি ফিডার চালু করা হবে, যা ভবিষ্যতে গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন