ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের অভিযোগ—তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত। ব্রিটিশ সরকার দাবি করেছে, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে—
১. সম্পদ জব্দ
যুক্তরাজ্যে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে।
২. ভ্রমণ নিষেধাজ্ঞা
তালিকাভুক্ত ব্যক্তিদের যুক্তরাজ্যে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
৩. পরিচালক পদে নিষেধাজ্ঞা
তারা কোনো ব্রিটিশ প্রতিষ্ঠানের পরিচালক বা নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
আর/


