বিজ্ঞাপন

টাঙ্গাইলে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ

টাঙ্গাইলের মির্জাপুরে অনিক কর্মকার নামে এক সনাতনী যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী তাকে কালেমা পাঠ করান। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান জামিল। তিনি মির্জাপুর পৌরসভার সাহাপাড়া গ্রামের জয়দেব কর্মকারের ছেলে।

নতুন নাম ধারণ করা আব্দুর রহমান জামিল বলেন, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের আদর্শ ও নিয়মনীতির প্রতি তার গভীর দুর্বলতা ছিল। গত চার বছর ধরে আমি ধারাবাহিকভাবে ইসলাম ধর্মের ইতিহাস ও জীবনব্যবস্থা সম্পর্কে পড়াশোনা ও গবেষণা করেছি।

তিনি আরো বলেন, আমি মূলত গত ২০২৪ সালের ২১ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করি। এবং এরপর থেকেই ইসলামি জ্ঞান অর্জনে মনোনিবেশ করি। গত দশ মাস ধরে আমি ঢাকার একটি মাদরাসায় অবস্থান করে ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা ও শরিয়াহ অর্জন করি।

পারিবারিক বিষয়ে আব্দুর রহমান জামিল জানান, তার বাবা-মা ছাড়াও বড় দুই বোন রয়েছে। বড় দুই বোনের ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে। ধর্ম পরিবর্তন করলেও তিনি তার বাবা-মার সঙ্গে সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছেন।

তিনি আরও বলেন, ইসলাম ধর্মে বাবা-মার ভরণপোষণ করা ফরজ। আমি আমার বাবা-মার ভরণপোষণ করে যাবো এবং পাশাপাশি তাদের ইসলামের দাওয়াত দিয়ে যাবো। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।

জীবনের এই নতুন অধ্যায়ে তিনি দেশবাসী ও সমাজের সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন