বিজ্ঞাপন

বার্সেলোনার জয় উদ্‌যাপনে ফিলিস্তিনের পতাকা হাতে লামিন

লামিন ইয়ামাল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্প্যানিশ ফুটবলের এই উদীয়মান তারকা এবার ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন।

বিজ্ঞাপন

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ–কে ২-০ গোলে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। শিরোপা জয়ের পর বার্সেলোনা শহরে শুরু হয় বর্ণাঢ্য উদ্‌যাপন, যেখানে হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন।

উৎসবের সময় খোলা বাসে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাবে ফিলিস্তিনের পতাকা হাতে নাড়তে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে তার এই দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বার্সেলোনার এই বিজয় আসে দীর্ঘ লা লিগা মৌসুম শেষে, যেখানে দলটি দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা নিশ্চিত করে। কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এগিয়ে যায় এবং ক্লাসিকো জয়ে শিরোপা নিশ্চিত করে।

স্থানীয় গণমাধ্যম ও আল-জাজিরা জানায়, ২০২৩ সালের গাজা সংঘাতের পর থেকে বার্সেলোনা শহরটি ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। শহরটিতে নিয়মিত বিক্ষোভ ও সংহতি কর্মসূচিও অনুষ্ঠিত হয়ে আসছে।

পড়ুন:বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দেখুন:‘ইউনূস সাহেবের আমলে খারাপ কাজ বেশি হয়েছে, সর্বনাশ বেশি হয়েছে’ |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন